Logo
প্রিন্টের তারিখ: 05 July 2026 | প্রকাশের তারিখ: Jul 6, 2026

সংবাদ শিরোনাম : ভালুকা সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভালুকা সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ১৩ই জুন ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা সরকারি কলেজ-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে এবং অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন মোস্তফা এম এ মতিন। এছাড়াও প্রতিষ্ঠার সময় জমিদাতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডাঃ মোঃ আব্দুল খালেক এবং আমীর আলী সেক।

প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কলেজটির উন্নয়ন ও অগ্রযাত্রায় যেসব শিক্ষক, কর্মচারী এবং শুভানুধ্যায়ী নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বর্তমানে যারা জীবিত আছেন, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
পাশাপাশি যারা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।

স্থানীয়দের মতে, ভালুকা সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার গৌরব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF