Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সার্বিক বিষয়ে শুনবেন। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা করবেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা ও অসুবিধার কথা শুনবেন।

প্রয়োজনে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের পাশে দাঁড়াবেন বলেও জানান নাসির উদ্দিন নাসির।

উল্লেখ্য, আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয়। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF