Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : বিক্ষোভে যোগ দেওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠি আটক

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠি আটক
আন্তর্জাতিক ডেস্ক 

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করা হয়। নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ।

নিউজ১৮ জানিয়েছে, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাড়িতে যায়। এ সময় তার মা দরজা খুলে দেন। পরিবারের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন এই ইউটিউবার।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ধ্রুব রাঠির বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্যকে জড়ো হতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত বাসা থেকে তাকে আটক করা হয়।

তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ কী এবং আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে নিউজ১৮-এর প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF