Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সাজেক পর্যটনকেন্দ্র

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সাজেক পর্যটনকেন্দ্র

বিনোদন ডেস্ক 

রাঙামাটির জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

​রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নির্দেশিকাটি ওই দিনই সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে সাজেকে পর্যটক প্রবেশ এবং পর্যটন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হচ্ছে। একইসাথে বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF