Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক 

​সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় যে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন বগুড়ার সন্তান শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার বাসিন্দা নাসরুল্লাহ বদরপুরি। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​নিহত শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শাহেরা বেগম। অপর নিহত প্রবাসী নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তাঁর বাবার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মায়ের নাম জাহানারা বেগম।

​প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে। ওই মুহূর্তে সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য যাত্রী উপস্থিত ছিলেন। এতে দুই বাংলাদেশি নাগরিক ঘটনাস্থলেই মারা যান।

​সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় মোট ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

​ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবং নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংরক্ষণে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF