Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক

ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক

নিজস্ব প্রতিনিধি 
​ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
​সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
​সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ এবং সরবরাহব্যবস্থা নিয়ে সাধারণ ব্যবসায়ীদের প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই হয়রানির প্রতিবাদ হিসেবেই টানা দুই দিন দেশের সব এলপিজি বিক্রয় প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
​উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে। গত ৪ অক্টোবর বিইআরসির ঘোষিত নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF