আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন, বহুতল ভবনের আশ্বাস কক্সবাজারে গাড়ি জব্দ: বিলাসবহুল নাকি পারফরম্যান্স কার, অনুসন্ধানের আগেই অপরাধী সাব্যস্তকরণ কেন? অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে লোকসান: সমস্যাটা কি শুধু উৎপাদন খরচে? রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাইনুল ইসলামের, ঘাটাইলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা ময়মনসিংহে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন ভালুকায় ইমাম-আলেমদের সঙ্গে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় ভালুকায় এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় দুই সড়ক উন্নয়নে ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে ভালুকায় আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগ ৩২ বছর শিক্ষকতা শেষে অবসরে জলিল তালুকদার অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই সৌদি ফেরত জামাল মারা গেছেন বিদ্যুৎ আছে, কিন্তু আলো নেই—সংকটের আসল দায় কোথায়? ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ভালুকা হেল্পলাইনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 400
ছবির ক্যাপশন :

ভালুকা প্রতিনিধি:

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা হেল্পলাইন এর উদ্যোগে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক লিফলেট বিতরণ, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং রক্তদানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার-এর অধ্যক্ষ লায়ন শামসুর রহমান লিটন বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছা রক্তদাতার দানকৃত রক্ত একজন অসহায় রোগীর জীবনে নতুন আশার সঞ্চার করে। তরুণ সমাজকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি ভালুকা হেল্পলাইনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই।”

এ সময় বক্তব্য রাখেন ভালুকা হেল্পলাইন-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমন তালুকদার সাগর। তিনি বলেন, “নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। একজন রক্তদাতার কয়েক মিনিটের সময় একজন মানুষের জীবন বাঁচাতে পারে। রক্তদান হোক মানবতার বন্ধন—এই প্রত্যাশা নিয়ে আমরা সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসরাত নীলা, বিপুল মন্ডল, আজিম উদ্দিন সুমন, রাফি হাসান, এস এম মাহফুজ, দেলোয়ার, নাঈম, ওবায়দুল, রিফাত শেখ, সিফাত আহমেদ, কামরুল ইসলাম, এম এ আশরাফুল, মাহাদী হাসান, আশিকুর রহমান, একরামুল ইসলাম রনি, মনিরা সুলতানাসহ ভালুকা হেল্পলাইনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে ভালুকা মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, ভালুকা। আয়োজকরা জানান, মানবসেবা ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh