ময়মনসিংহের ভালুকায় ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
শনিবার সকালে ভালুকা কেন্দ্রীয় মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সূরা সদস্য মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মাওলানা মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, তাবলিগ জামাতের মুরুব্বি শফিহ সালাউদ্দিন ও মাওলানা মুহাম্মদ উল্লাহ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড