নিজস্ব প্রতিনিধি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৮ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩২ জন। গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১১৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..