আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 250
ছবির ক্যাপশন :


আন্তর্জাতিক ডেস্ক 

​ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে চাইলেও তা নিয়ে খুব বেশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন না পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার গোলসংখ্যা ও মাঠের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন হয় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। বর্তমান আল নাসরের এই তারকার আত্মবিশ্বাসী উচ্চারণ, সব দিক থেকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তিনিই।

​সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর এই মন্তব্যগুলো প্রকাশ করেছে ক্রীড়া মাধ্যম 'দ্য অ্যাথলেটিক'। সেখানে এই তারকা বলেন, মানুষ তার পারফরম্যান্সের মান এবং গোলগুলোকে অনেক সময় প্রাপ্য সম্মান বা কৃতিত্ব দেয় না।

​খেলোয়াড় হিসেবে তার পরিসংখ্যান অবশ্য এই দাবিরই জোরালো সমর্থন করে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৯৮০টি গোল। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ২০ গোল দূরে অবস্থান করছেন।

​১ হাজার গোলের লক্ষে পৌঁছানোর বিষয়ে রোনালদো জানান, সবকিছু স্বাভাবিক নিয়মেই হতে দেওয়া উচিত। তার ভাষ্যমতে, তিনি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করেন, তবুও তিনিই ফুটবল ইতিহাসের সেরা—এটাই চূড়ান্ত সত্য।

​অবশ্য এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন পুরোপুরি বাদ দেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তিনি বলেন,পরিসংখ্যান সব সময় নিজের কথাই বলে। যদি তিনি এক হাজার গোলের মাইলফলক ছুঁতে পারেন, তবে সেটি হবে দারুণ এক অর্জন। এই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন, যদিও বিষয়টি নিয়ে অতিরিক্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন না।

​নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও এখনই নিশ্চিত কিছু বলতে চান না রোনালদো। এ প্রসঙ্গে তার মন্তব্য, আগামী দিনটিতে কী ঘটবে তা কেউ জানে না। হয়তো কোনো এক দিন সকালে ঘুম থেকে উঠে তার মনে হতে পারে যে খেলার প্রতি আর আগের মতো অনুপ্রেরণা নেই এবং তিনি আর খেলতে চান না। তাই ভবিষ্যৎ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh