আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

এবারও নোবেলের জন্য ট্রাম্পের ‘কান্নাকাটি’

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

আন্তর্জাতিক ডেস্ক 


ইরানের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়া এবং ইউক্রেনে শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ার পরও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। এর ঠিক আগে বুধবার নিজের এই আকাঙ্ক্ষার কথা নতুন করে জানান তিনি।

এই পুরস্কারের বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা কী সিদ্ধান্ত নেবে আমি জানি না। তবে আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার একটি বদনাম তাদের রয়েছে।’

গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তারই প্রাপ্য।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখনই সময় এটি পাওয়ার।’ তবে তিনি উল্লেখ করেন, গতবার নোবেল শান্তি পুরস্কার যিনি পেয়েছিলেন, তিনি পরোক্ষভাবে পুরস্কারটি তাকে উৎসর্গ করেছিলেন।

ট্রাম্প বলেন, ওই ব্যক্তি মন্তব্য করেছিলেন, ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এই পুরস্কার পাওয়ার বেশি যোগ্য আর কেউ নেই। এমন মন্তব্যে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করেছেন বলেও জানান।

ভেনেজুয়েলার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার প্রত্যাশায় দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গত জানুয়ারিতে তার পাওয়া ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দেন।

গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে আটটি সংঘাত থামানোর দাবি করে আসছেন ট্রাম্প। এসব কূটনৈতিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলেও তিনি মনে করেন।

এদিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে পাকিস্তান। পাশাপাশি দখলদার ইসরায়েল ও কম্বোডিয়ার নেতারাও তার নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন তিনি।

তবে ট্রাম্প যেসব সংঘাত সমাধানের দাবি করেছেন, সেসব সংঘাতের পক্ষগুলো মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক ভূমিকার সঙ্গে একমত নয়। তারা ট্রাম্পের এই ভূমিকার বিরোধিতা করেছে।

এমনকি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তসহ এমন কিছু অঞ্চলে লড়াই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

অন্যদিকে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও রাশিয়ার সেই যুদ্ধের সমাধান এখনো তার ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। 

তাছাড়া মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে শুরু হওয়া সাত মাসের চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে ওলটপালট করে দিয়েছে এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে।

এদিকে চলতি বছর নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিয়োজিত বিশেষ র‍্যাপোর্টিয়াররা এগিয়ে রয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh