আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 337
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক

​জাতীয় পার্টির (জাপ) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) দলের জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য এই বিষয়টি নিশ্চিত করেছেন।

​তিনি জানান, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে একদল অস্ত্রধারী ও দুষ্কৃতকারী উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত জি এম কাদেরের বাসায় হামলা চালায়। আনুমানিক ১৫০ থেকে ২০০ জনের একটি দল এই হামলায় অংশ নেয়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী পদক্ষেপের বিষয়ে দল থেকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

​এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ফুটেজে দেখা যায়, 'বৈষম্যবিরোধী সাধারণ জনগণ'-এর ব্যানারে একদল বিক্ষুব্ধ জনতা 'ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান' ও 'ডাইরেক্ট অ্যাকশন'সহ নানা স্লোগান দিতে দিতে বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। তাদের ব্যানারে জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়।

​হামলা চলাকালে জি এম কাদের পরিবারের সদস্যদের নিয়ে ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh