আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা করলো হুতিরা

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন :

আন্তর্জাতিক ডেস্ক 


সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওই দুই প্রতিষ্ঠানে আছড়ে পড়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সেটির ধ্বংসাবশেষ রিয়াদে পড়েছে। এতে একটি কিন্ডারগার্টেন ও একটি ক্লিনিক কমপ্লেক্সের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, বিবৃতিতে তা পরিষ্কার করা হয়নি।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সৌদি আরবের রাজধানী রিয়াদ-সহ বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুথিদের হামলায় ভয়াবহ সংকটে পড়েছে রিয়াদ। দেশটির আকাশসীমায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় ইয়েমেনের গৃহযুদ্ধে এই গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করা সরকারি জোটের নেতৃত্বে থাকা রিয়াদ কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলক বিরল। তবে গত কয়েক সপ্তাহে হুথিদের হামলার প্রভাব নিয়ে কর্মকর্তারা হাতে গোনা কয়েকটি বিবৃতি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আট মাসের এই সংঘাতের মাঝে রাজধানী লক্ষ্য করে চালানো এই হামলার মাত্রা ও সংখ্যা নজিরবিহীন।

ইয়েমেন সংঘাত গত জুলাইয়ে নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বদলে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব ও হুথিরা।

সূত্র: এএফপি

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh