আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন, বহুতল ভবনের আশ্বাস

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 272
ছবির ক্যাপশন :


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভান্ডাব রোডে কলেজের নিজস্ব জায়গায় আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক এবং কলেজের সভাপতি ড. আতিকুল ইসলাম পাঠান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতে কলেজটিতে আরও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষায়, ‘যদি আরও বহুতল বিশিষ্ট ভবন তৈরি করার প্রয়োজন পড়ে, সেই দিকেও আমরা বহুতল ভবন তৈরি করে একটি মহিলা কলেজ, পূর্ণাঙ্গ মহিলা কলেজ যাতে আমরা চালু করতে পারি-ইনশাআল্লাহ-সেই ব্যাপারে সকলেই আমরা উদ্যোগী থাকব, চেষ্টা করব এবং সকলের সহযোগিতা চাইব, যাতে এই কলেজটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করা যায়।

কলেজের ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, ভবন নির্মাণের আগে নকশা অনুযায়ী জায়গার প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে। জায়গা সংকুলান না হলে পার্শ্ববর্তী জায়গা ক্রয় বা সংগ্রহের প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমাদের যেহেতু এখনও ভবন হয় নাই, সুতরাং ভবন না হওয়া পর্যন্ত তো ক্লাস ঠিকভাবে হবে না। কারণ আমাদের ভবন নির্মাণ করতে গিয়ে সেই নকশা অনুযায়ী আগে ভবন তৈরি করতে হয়।

জায়গার ব্যবহার ও সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়ে তিনি বলেন, নকশা অনুযায়ী জায়গা প্রয়োজন হলে ভবিষ্যতে পার্শ্ববর্তী জায়গা সংগ্রহের সুযোগ রাখতে হবে। এ কারণে ভবন নির্মাণের আগে সীমানাপ্রাচীর নির্মাণ না করার কথা জানান তিনি।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় প্ল্যান অনুযায়ী আমাদের জায়গা সংকুলান না হলে পার্শ্ববর্তী জায়গা আমাদের ক্রয় করতে হয়, সংগ্রহ করতে হয়। সুতরাং ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বাউন্ডারি করাটা ঠিক হবে না।

ভবন নির্মাণের পর মাঠ, সীমানাপ্রাচীর ও প্রবেশপথের ব্যবস্থা করার কথা জানান তিনি। তাঁর ভাষায়, ‘ভবন নির্মাণ হবে, মাঠ থাকবে, তারপরে আমরা বাউন্ডারি এবং গেটের ব্যবস্থা করব।

অনুষ্ঠানের শেষ দিকে কলেজের ভবনসংক্রান্ত উদ্বোধনী কার্যক্রম ঘোষণা করেন।

কলেজের নিজস্ব জায়গায় একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বহুতল ভবন নির্মাণ, মাঠ এবং সীমানাপ্রাচীর ও গেটের ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধান অতিথি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বানও জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh