আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

ইসলামপুরে বিলে নেমে শিশু নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সাথে বিলে গোসল করতে গিয়ে রাতুল শেখ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা এলাকার আলাই বিলে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিখোঁজ রাতুল পচাবহলা ঘোনাপাড়া গ্রামের আলাল শেখের সন্তান।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাতুল তার কয়েকজন সঙ্গীর সাথে আলাই বিলে গোসল করতে যায়। গোসল শেষ করে অন্যান্য শিশুরা তীরে উঠে আসলেও রাতুলকে আর খুঁজে পাওয়া যায়নি। সন্ধান না পেয়ে তার সঙ্গীরা পরিবারকে বিষয়টি জানায়। পরে স্বজনরা স্থানীয় অধিবাসীদের সাথে নিয়ে বিলে সন্ধান চালাতে থাকেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় তৎক্ষণাৎ পানির নিচে উদ্ধারকাজ শুরু করা যায়নি। তবে জেলা ফায়ার সার্ভিস কার্যালয়কে বিষয়টি অবিহিত করা হয়েছে এবং খুব দ্রুত ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh