বিনোদন ডেস্ক
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি প্রকাশ করে নিজেরাই সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াহর হাতে দেখা যায় ছোট্ট একজোড়া শিশুর জুতা। ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে তারা আশীর্বাদপুষ্ট। এ সুখবর তাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে বলেও জানান তিনি।
কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম সন্তান সারায়াহর জন্ম ২০২৫ সালের নভেম্বরে। মেয়ের জন্মের পর অভিনয়ে ফিরেছেন কিয়ারা। চলতি বছর যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
কিয়ারা ও সিদ্ধার্থের পরিচয় হয় ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার সেটে। সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে বিয়ে করেন তারা।
প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়ে নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..