আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দেশের পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে রোগটির বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় সরকারি আবাসিক ভবন ও হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রের জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh