বিনোদন ডেস্ক
মুক্তির সাত বছর পরও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তির পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে মার্ভেলের এই সিনেমা। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি আবার মুক্তি দেওয়া হয়েছে।
পুনর্মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার। এতে পুনর্মুক্তির আয় যোগ হয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন ডলারে।
অন্যদিকে, ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে অল্প ব্যবধানে ক্যামেরনের সিনেমাটিকে পেছনে ফেলে আবারও বিশ্ব বক্স অফিসের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষে উঠেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..