জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং তাদের উত্তরা আউটলেট-২ এর জন্য ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। শূন্য পদে মোট ১৮০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
খালি পদের সংখ্যা: ১৮০ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
বেতন: ১০,০০০ টাকা (সাথে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা)।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর-১১)।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১২ অক্টোবর
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের BDJobs-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শেষ তারিখের আগেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।