আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় হবিরবাড়ী হেল্পলাইনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ভালুকায় পরিবেশ দূষণ রোধে শিল্পাঞ্চল পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ভালুকায় ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান, স্বস্তি পথচারীদের আহবান- শফিকুল ইসলাম খান লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন আদ্-দ্বীনের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি ভালুকা ওভারব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও সিনেমার রানি শাবানা সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ভালুকা হেল্পলাইনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলকে রুখে দিল মরক্কো, ১-১ গোলে ড্র শত শত কোটি টাকা খরচ করেও কেন নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু? ভালুকা সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী আজ শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ

ভালুকায় হবিরবাড়ী হেল্পলাইনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রতিবেদকের তথ্য : দৈনিক কালকথন
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :

ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন হবিরবাড়ী হেল্পলাইন-এর উদ্যোগে প্রায় ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সংগ্রহ এবং মানবিক সেবায় স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদরাসার প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

হবিরবাড়ী হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক কবি সফিউল্লাহ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী, সহ-সভাপতি আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক আইরিন খানম, রক্ত ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাসানুর রহমান রাফি, কার্যকরী সদস্য আদিবা সুলতানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতেন না। বিনামূল্যে এ সেবার মাধ্যমে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

মাদরাসার শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

হবিরবাড়ী হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব বলেন, ‘চেতনায় ৭১, লক্ষ্য মানবসেবা’—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তারই একটি অংশ। তিনি সবাইকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে হবিরবাড়ী হেল্পলাইন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..