আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা উত্তরার বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা চাঁদে স্থায়ী ঘাঁটির বিদ্যুৎ যোগাতে মহাকাশে পারমাণবিক প্রতিযোগিতায় ৩ পরাশক্তি

দুই মাসে ১ হাজার খেলার মাঠ প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিনিধি 

​সারা দেশে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১ হাজার খেলার মাঠ উপযোগী করে গড়ে তোলার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

​বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি ও ক্রীড়া ব্যবস্থা সম্প্রসারণসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব দিকনির্দেশনা প্রদান করেন।

​রাজধানীর বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই-তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি মাঠ বরাদ্দের তাগিদ দেন। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উত্তর সিটি করপোরেশনে ৪০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া আয়োজন শুরু করা হবে।

​নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য মাঠের বিকল্প নেই। তাই তৈরি করা মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান তিনি।

​বৈঠকে উঠে আসে, দেশের মোট ৪,৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা শেষ। প্রতিটি মাঠের আকার সর্বনিম্ন ৩ বিঘা থেকে সর্বোচ্চ ৮ বিঘা হতে পারে। মাঠগুলোর দেখভাল ও উপজেলা পর্যায়ে খেলাধুলা তদারকির জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

​এছাড়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ মোট ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে ক্রীড়াঙ্গনে যুক্ত করার বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই ক্রীড়া কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

​বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, বর্তমানে নিষ্ক্রিয় থাকা উপজেলা স্টেডিয়ামগুলো সচল করা হবে, অবৈধভাবে দখলে থাকা মাঠগুলো উদ্ধার করা হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও স্পোর্টস ক্লাব চালুর পদক্ষেপ নেওয়া হবে।

​আগামী পাঁচ বছরে ক্রীড়াবান্ধব ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে মাঠ সংরক্ষণ এবং বছরজুড়ে খেলাধুলার ধারা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একসাথে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh