নিজস্ব প্রতিনিধি
দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে হাম এবং হামসদৃশ উপসর্গ নিয়ে নতুন করে আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮০ জনের দেহে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্ট পরীক্ষায় কেবল হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং বাকি ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশজুড়ে এখন পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ২২ হাজার ৪২১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৮২ হাজার ৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন রোগী।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..